Showing posts with label Household. Show all posts
Showing posts with label Household. Show all posts

১০ টি অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আমাদের দৈনন্দিন আচার-অভ্যাসের মধ্যে কিছু কিছু এমন কাজ আছে যা ক্ষতিকর একটু চেষ্টা করলেই স্বাস্থ্যের জন্য হানিকর এসব বদভ্যাস থেকে মুক্ত হতে পারি আমরা দেখে নিন এই অভ্যাস গুলো আপনার মধ্যে আছে কি না
. দেরিতে ঘুম থেকে উঠার কারণে বা অন্য ব্যস্ততার কারণে সকালে

পুরুষদের খুশকিমুক্ত চুল

undefinedকেউ যদি বাড়িতে বসেই পুরুষদের চুলের পরিচর্যা ও খুশকি দূর করার উপায় নিয়ে চিকিত্সা করাতে চান, তবে রিঠা ফল কিনে তা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ১৫ মিনিট মাথার চুলে ম্যাসাজ করতে হবে। দেখা যাবে কয়েক দিন পর আপনা-আপনি চুল খুশকিমুক্ত হয়েছে। আবার লেবু ও পেঁয়াজের রস এক করে চুলে তা ম্যাসাজ করেও খুশকি দূর করা যায়। তবে এসব জিনিস চুলে প্রয়োগ করলে চুল রুক্ষ হয়ে যায়। এ জন্য কন্ডিশনার করা শ্যাম্পু ব্যবহার করতে হবে।

মাথার খুশকির সমস্যা দূর করতে

শীতকালে খুশকির সমস্যা যেন আরও বেড়ে যায়। যে কারও এ সময় খুশকি হতে পারে। বাতাসের আর্দ্রতা কমে যায় বলে শীতকালে ত্বক বেশি রুক্ষ হয়ে পড়ে। তখন ত্বকের রুক্ষতা আর ছত্রাকের প্রভাবে চুলে খুশকি হয়। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সামান্য একটু সঠিক পরিচর্যা করলেই এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

খুশকি দূর করতে চাইলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ময়লা জমে মাথার ত্বকের লোমকূপ যাতে বন্ধ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চুল নিয়মিত পরিষ্কার করতে হবে খুশকি-প্রতিরোধক শ্যাম্পু দিয়ে। সপ্তাহে অন্তত এক দিন তেল হালকা গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে মালিশ করুন। শ্যাম্পু দেওয়ার পর সঙ্গে সঙ্গে চুল না ধুয়ে পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখবেন, চুলে যেন শ্যাম্পুর ফেনা লেগে না থাকে।

পেঁয়াজঃ বহুগুণী এক মসলা

সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাবার। কিন্তু শরীরের সুস্থতার জন্য যেসব খাবার খাওয়া প্রয়োজন, সে বিষয়ে অনেকেই হয়তো সচেতন নন। খাবারে পেঁয়াজের গুণাগুণ বর্ণনা করছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো।

পেঁয়াজ প্রাচীন ও বহুগুণে সমৃদ্ধ একটি মসলা। প্রাচীনকাল থেকেই ঠান্ডাজনিত অসুবিধায় পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে। হারবাল ওষুধ প্রস্তুতকারীরা পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে সিরাপ তৈরি করে। এটা কফের ওষুধ হিসেবে ভালো কাজ করে।

রান্নায় সহযোগী কিছু টিপস

undefinedগৃহিণীর অনেক সময় রান্না করতে গিয়ে সাধারণ অনেক বিষয় ভুলে যান। ফলে রান্না বা কোনো সুস্বাদু খাবারের স্বাদ বদলে যায়। তার জন্য দেয়া হলো রান্নায় সহযোগী কিছু টিপস।

- খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দেখবেন রঙটাও সুন্দর হয়েছে আবার সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দুধ ফাটার ভয়ও থাকবে না।

- চিনাবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করা হয়। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করে থাকেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

তাড়াতাড়ি রান্না করতে

কর্মব্যস্ত জীবনে সবসময় সাজিয়ে-গুছিয়ে সময় নিয়ে রান্না করা সম্ভব হয়না। ঝটপট রান্নার কাজটা সেরে যেতে হয় অন্য কাজে। তাই বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। চলুন তাড়াতাড়ি রান্না করার কিছু টিপস জেনে নিই।

- মাছ, মাংস বা ডিমের ঝোলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়। সেক্ষেত্রে ঐ তরকারীতে কয়েকটি সেদ্ধ আলু ভেঙ্গে দিন। লবণ কমে যাবে।